
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তাসকিন মেহেদী তাজকে সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি তৌহিদ হোসেন, মোঃ তৈয়বুর রহমান, কাইয়ুম রহমান সুমন ও ইয়াসিন আরাফাত ডালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর শাকুর হৃদয়, শেখ রাজু, ইমরান হোসেন ও শামিম ওসমান জীবন ও সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী।
অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন