বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুন ২০২৫, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট : সারজিস আলম

ডেস্ক রিপোর্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম তার পোস্টে বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম সীমাবদ্ধতা হলো- উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে উন্নয়ন বরাদ্দ; অনেক ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতদুষ্ট।

জুলাই বিপ্লবী সারজিসের এমন বক্তব্যের সঙ্গে বহু নেটিজেন একমত পোষণ করেছেন। এনসিপি নেতার এই পোস্টের নিচে তারা মন্তব্য করে তাদের মতামতও জানিয়েছেন।

মি. ফরএভার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হলো তাদের নিরপেক্ষতার অভাব। উপদেষ্টা পরিষদ গঠনে কিংবা উন্নয়ন বাজেট বণ্টনে অনেক সময় দেখা যায়, একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি তারা পক্ষপাত দেখায়। এতে সার্বজনীন উন্নয়ন ব্যাহত হয় এবং জনআস্থা ক্ষুণ্ণ হয়, যা নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।

আরেক নেটিজেনের পরামর্শ, উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন উপদেষ্টাকে বাদ দেওয়া হোক। পরিস্থিতি সুন্দর হয়ে যাবে।

এদিকে, মো. মহিউদ্দিন মাহমুদ নামে একজনের মন্তব্য, ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা,জবাবদিহিতা ও নিষ্ঠাবান আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ থাকলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে জনগণ উপকৃত হবে।

জাকারিয়া রোমেল নামে একজন অবশ্য সারজিসের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষন করে লিখেছেন, একটা বিভাগ না একটা গ্রুপের দিকে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা, আর সেটা হলো বৈষম্যবিরোধী নামে এনসিপি নেতাদের দিকে।

যদিও পোস্টদাতা সারজিস আলম কারও মন্তব্যেরই কোনো জবাব দেননি। এর আগে বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে তিনি ‘ইসরায়েলের পতন আবশ্যক ইনশাআল্লাহ’ বলে মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!