বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান সাবেক এমপি হাবিবের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, কেউ কেউ চেয়েছিল ২৪ এর আন্দোলনকে একাত্তরের সাথে তুলনা করতে। কিন্তু সেটি কি সম্ভব? আমরা কি একাত্তরকে ভুলতে পারি? ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, আত্মবলিয়ান ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে যারা দেশকে স্বাধীন করেছিল তাদেরকে আমরা ভুলতে পারি না। বহু মানুষের রক্তে অর্জিত আজকের এই বাংলাদেশ। একাত্তর আমাদের প্রেরণা, একাত্তর আমাদের চেতনা। আর এই বাংলাদেশকে সকলে মিলে রক্ষা করতে হবে। তবে ২৪ যেটা করেছে সেটা একটি বিপ্লবের মধ্য দিয়ে একদিন নয়, এক মাস নয়, ধারাবাহিক ছাত্র-জনতার আন্দোলনে দেশকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্ত করেছে। আর এ আন্দোলনে প্রায় ১৪’শ ছাত্র জনতা প্রাণ দিয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা তাদের ভুলতে পারিনা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এর আগে ৯০ এর গণআন্দোলনের মাধ্যমেও আমরা দেশকে স্বৈারাচার এরশাদ মুক্ত করেছিলাম।

সাংবাদিকদের উদ্দ্যেশ্য তিনি বলেন, আপনারা অভয়ে, নির্ভয়ে সঠিক কথা লিখবেন।

তিনি এসময় সাতক্ষীরা প্রেসক্লাবসহ সকল দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবেও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা আমি করি। এজন্য আমার তরফ থেকে যা যা করার দারকার আমি তাই করবো।

তিনি আরো বলেন, একটি মিথ্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাকে ৭০ বছরের সাজা দেয়া হয়েছিল। মিথ্যা মামলার এই সাজা মাথায় নিয়ে আমি দীর্ঘদিন জেলেও ছিলাম। আমি অন্যায়ের কাছে মাথানত করেনি। যেহেতু আমি এত বড় সাজার পরেও আপনাদের মাঝে বেঁচে এসেছি, ফিরে এসছি। তাই আমার শেষ জীবন পর্যন্ত আমি জনকল্যাণে আপনাদের সাথে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সাথে থাকতে চাই।

এ সময় তিনি ৭১ টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, মহিলা বিষয়ক অধিদফতর সাতক্ষীরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবুল কাসেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা সংবাদিক ক্লাবের সভাপতি ডা. মহিদার রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, বাংলা নিউজের তানজির কচি, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এনটিভির জেলা প্রতিনিধি এস.এম জিন্নাহ, এশিয়ান টিভির প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরার জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০