বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুন ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে ইরান হয়তো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারে। এই চুক্তির অধীনে ইরান পারমাণবিক অস্ত্র অনুসন্ধান না করার অঙ্গীকার করেছিল।

ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থাকা আর কোনো অর্থ বহন করে না বলেও মন্তব্য করেন অধ্যাপক হাসান আহমাদিয়ান।

কাতার ভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্য নয় এমন একটি দেশ, যেটি পারমাণবিক শক্তিধর (ইসরায়েল) ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার না করলেও ধারণা করা হয় তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

অধ্যাপক আহমাদিয়ান আরও বলেন, এখন একটি এনপিটি সদস্য রাষ্ট্র, যেটি নিজেও পারমাণবিক শক্তিধর (মার্কিন যুক্তরাষ্ট্র), ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার লক্ষণই দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ইরানের জন্য তার পারমাণবিক স্থাপনাগুলোকে আগ্রাসন থেকে রক্ষা করতে এনপিটি কোনো কাজেই আসছে না। ইরান বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে পারে।

অধ্যাপক আহমাদিয়ান বলেন, ইরানি নীতিনির্ধারকরা তাদের বিকল্পগুলো নিয়ে ভাবছেন। এর একটি হলো নিশ্চিতভাবেই এনপিটি থেকে বেরিয়ে যাওয়া। আরেকটি হলো ‘পারমাণবিক অস্পষ্টতা’র নীতি গ্রহণ। ”

রোববার সকালে ইস্তানবুলে এনপিটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরান এখনো এই চুক্তির একজন ‘প্রতিশ্রুতিশীল সদস্য’। কিন্তু এই চুক্তি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, যদি কোনো দেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে আগ্রহী হয়, তাহলে কেন তারা সেই কাজে নির্ভর করবে এমন একটি চুক্তির ওপর, যা তাদের প্রকল্পকে রক্ষা করতে পারে না?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!