বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জুন ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তলুইগাছা সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে চার বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক আইন মেনে তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এসময় বিএসএফ এর আমুদিয়া ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমসহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হস্তান্তর হওয়া বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া গ্রামের মাজেদ মোড়লের কন্যা রেবেকা বেগম ও বদিয়ার রহমান এবং খুলনা জেলার কয়রা থানার ঘুগরাকাটি গ্রামের আলীম মোড়লের কন্যা রানিমা খাতুন এবং তার শিশু কন্যা আয়েশা খাতুন।

বিজিবি জানায়, তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন স্থান থেকে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে আটককৃতরা বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যস্থতায় তাদের হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, মঙ্গলবার রাতে বিজিবি সদস্যরা চার বাংলাদেশিকে থানায় পাঠিয়েছে। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০