উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরের গাবুরায় ইউনিয়ন জলবায়ু সহনশীল দলের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত এই সভায় বিগত ছয় মাসে জলবায়ু সহনশীল দলের কার্যক্রম মূল্যায়ন করা হয় এবং পরবর্তী ছয় মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় খরা, লবণাক্ততা ও বন্যার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শেখ আমির হোসেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। তাই স্থানীয়ভাবে প্রস্তুত থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভায় আরো উপস্থিত ছিলেন সম্পাদক মো: আমজাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মো: হাবিবুল্লাহ বাহার, অধিপরামর্শ সম্পাদক মো: রাশেদ গাজী, নির্বাহী সদস্য মনোয়ারা খাতুন প্রমুখ।
মন্তব্য করুন