
এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালা সরকারি কলেজের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জুন) এই ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, স্কেল, মাস্ক, পানি এবং খাবার স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর, সাধারণ সম্পাদক নাইম রিয়াদ, সাবেক আহ্বায়ক রিপন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হাসান সাগর বলেন, শিক্ষার্থীদের চাপমুক্ত রাখা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। যতদিন এইচএসসি পরীক্ষা চলবে, ততদিন এই সেবা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন