বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জুন ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে যুব জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী দিবস পালিত

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব জামায়াতের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলা জামায়াত অফিস থেকে র‍্যালিটি বের হয়ে শ্যামনগর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা যুব জামায়াতের সভাপতি সাঈদী হাসান বুলবুলের সভাপতিত্বে র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদের শহিদুল ইসলাম। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহিত মুন্না।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। যুব সমাজকে বাঁচাতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা খুবই জরুরি। যুব সমাজ যেন মাদকের ছোবল থেকে মুক্ত থাকে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!