বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার ১০ ইউনিয়নের কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপপরিচালক তহিদহিন ভূঁইয়া, উপজেলা ভূমি কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুল হুদা, ডা. ইব্রাহিম গাজী, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা প্রমুখ।

এতে বক্তারা বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করবে। এ স্কুলের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ফল-ফসলের উপর উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। তাদের একতাবদ্ধ রাখতে সমবায় ভিত্তিক সমিতির সদস্য করা হবে। কৃষি প্রযুক্তি ব্যবহার করে কম খরচে অধিক ফল-ফসল উৎপাদন করতে পারবে। তরুণ কৃষি উদ্যোক্তা তৈরি করে সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে ভূমিকা পালন করবে এই ফিল্ড স্কুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০