বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে চঞ্চল-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে সিনেমায় জুটি গড়তে চলেছেন দুই বাংলার জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ‘ত্রিধারা’ সিনেমায় নতুন এ জুটিকে দেখা যাবে। সিনেমায় আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে নির্মাতা কথা বলেছেন দুই তারকার সঙ্গে। প্রাথমিক আলোচনা হলেও কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি।

নতুন সিনেমা নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে একাধিকবার তাদের সঙ্গে কথা হয়েছে। এখনো কিছু চূড়ান্ত হয়নি। গল্প শুনে মনে হয়েছে কাজটি দারুণ হবে। আসলে একটি সিনেমায় যুক্ত হওয়ার আগে তো বেশকিছু প্রক্রিয়া থাকে। সেগুলো এখনো হয়নি। মনে হচ্ছে আমাদের এই কাজটি হবে।’

চঞ্চল চৌধুরীর সুরেই ভারতী গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, ‘এখনো কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। সব ঠিক থাকলে এই ছবির কাজ শুরু হবে। সবটাই প্রাথমিক পর্যায়ে।’

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও এখনো ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। এছাড়া ‘ইনসাফ’ ছবিতেও কেমিও চরিত্রে তাকে পছন্দ করেছে দর্শক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!