বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ জুলাই ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল গৃহবধূর

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূ।

বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সুন্দরবন প্রজেক্ট নামীয় মুরগির খামার থেকে পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।

তিনি ওই গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রূপবান বেগমের মৃতদেহ উদ্ধার করেছে।

এদিকে, শিয়াল মারার জন্য তৈরি ফাঁদে আটকে ঐ গৃহবধূর মৃত্যুর খবর জানাজানি হলে প্রজেক্ট মালিক ও তার কর্মচারীরা পালিয়ে যায়।

জানা গেছে, শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সুন্দরবন প্রজেক্টের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন খামার মালিক। সকালে একই গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী রূপবান বেগম ওই খামারের মধ্যে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

রূপবান বেগমের ছেলে আব্দুস সবুর জানান, সকালে তার মা সুন্দরবন প্রজেক্ট এর ভেতরে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল। দুপুর গড়িয়ে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীসহ আশপাশের বাড়িগুলোতে খোঁজ করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তার মা ফিরছিল না। এক পর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসী প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তারে জড়িয়ে তার মাকে পড়ে থাকতে দেখেন।

সুন্দরবন প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে প্রজেক্টে পৌঁছান তিনি। শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তার দিয়ে তৈরি বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। ভুলবশত হয়তোবা সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখা হয়নি বলে এই দুর্ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখন পর্যন্ত মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!