বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১০ জুলাই ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রিয়ালকে একহালি দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আগামী সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মুখোমুখি ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

এবারই প্রথম নিজের সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিলেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপে। কিন্তু ব্যাপক টানাপোড়েনের জেরে ছেড়ে আসা ক্লাবের সঙ্গে প্রথম দেখায় এমনভাবে বিধ্বস্ত হবেন, সেটি হয়তো কল্পনাও করতে পারেননি ফরাসি এই তারকা।

গতকাল বুধবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে পিএসজির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইজ। একটি করে গোল করেন ওসুমানে ডেম্বেলে ও গঞ্জালো রামোস।

ম্যাচের প্রথম ৯ মিনিটেই রিয়াল মাদ্রিদের দুটি রক্ষণভাগের ভুলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৬ মিনিটে রাউল আসেনসিওর বাজে কন্ট্রোলে বল চলে যায় ডেম্বেলের কাছে। প্রথম শটটি গোলরক্ষক থুবো কোর্তোয়া রুখে দিলেও ফিরতি বলে ফাঁকা পোস্টে গোল করেন রুইজ।

তিন মিনিট পর অ্যান্তোনিও রুডিগারের ভুল পাসে ডেম্বেলে ডি-বক্সে প্রবেশ করেন এবং কোর্তোয়াকে পরাস্ত করে নিখুঁত ফিনিশে গোল করেন।

২৪ মিনিটে আবারও গোল করেন রুইজ। এবার আশরাফ হাকিমির ডানদিক থেকে দৌড়ে তাকে পাস দেন। বল পেয়ে রিয়ালের রক্ষণকে বোকা বানিয়ে কাছ থেকে নিখুঁতভাবে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার রুইজ।

৮৭ মিনিটে বদলি খেলোয়াড় রামোস শেষ গোল করেন। এই ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনো সময়ই আক্রমণাত্মক হুমকি সৃষ্টি করতে পারেনি।

রিয়াল কোচ জাবি আলোনসোর কৌশলগত ব্যর্থ বাজেভাবে প্রতিফলিত হয়েছে। কার্ডের কারণে নিষিদ্ধ ডিন হুইসেন ও চোটে পড়া ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ছাড়া আলোনসো তার কার্যকর পাঁচ-জনের ডিফেন্স ছেড়ে চার-জনের রক্ষণে ফিরে গিয়েছিলেন। যা পিএসজির আক্রমণের সামনে খুবই দুর্বল প্রমাণিত হয়।

গত মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল পিএসজি। আর সেই ছন্দেই রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে এবং পুরো ম্যাচজুড়েই দাপট বজায় রাখে ফরাসি ক্লাবটি।

এরপর ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইন্টার মিয়ামিকেও ৪-০ ব্যবধানে হারিয়েছিল পিএসজি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০