The Editors
১১ জুলাই ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রা সেতু টোল মুক্তকরণের দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা সেতু (চাঁদআলী ব্রিজ) টোল মুক্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকালে কয়রা সেতুর (চাঁদআলী ব্রিজের) সামনে সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার যোগাযোগের গুরত্বপূর্ণ একটি মাধ্যমে কয়রা সেতু। এই সেতু দিয়ে যাতায়াতের জন্য এলাকায় কৃষক, শ্রমিক, জেলে-বাওয়ালী, গরীব দুঃখী মানুষকে নিয়মিত টোল প্রদান করতে হয়। কিন্তু কয়রা উপজেলা অপেক্ষাকৃত অনুন্নত ও দারিদ্রপীড়িত হওয়ায় টোল প্রদান করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কয়রা সেতু টোলমুক্ত করা হলে এলাকার কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন সহজ হবে। ছোট বড় সকল ব্যবসায়ী ও জনসাধারন লাভবান হবে। পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবে।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কয়রা সেতু টোল মুক্ত করার জোর দাবি জানান।

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, ২০১০ সালে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরপর থেকে নিয়মিত সেতু দুটি ইজারা দেওয়া হচ্ছে। ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সেতুর টোল আদায়ের ইজারা পায় মেসার্স আলী আকবর এন্টারপ্রাইজ। ইজারা মূল্য প্রায় দুই কোটি টাকা।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, সেতুর ইজারার মেয়াদ শেষ হলেও ইজারাদার অদৃশ্য শক্তির ইন্ধনে এখনো টোল আদায় করছেন।

মানববন্ধনে বক্তৃতা করেন উপকূল সুরক্ষা আন্দোলনের আহবায়ক অবসরপ্রাপ্ত সিনিয়র অয়ারেন্ট অফিসার জিএম আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কয়রা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সামিউল ইসলাম, কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আসমাতুল্যাহ আল গালিব, ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, যুবসংগঠনের রাসেল আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর পর সংসদে যাচ্ছেন স্ত্রী শিরীন সুলতানাও

১১ দলীয় ঐক্যের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

ডিসি-এসপিদের জন্য নতুন নির্দেশনা

শেষ ওয়ানডের দলে তানজিম সাকিব

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাইকগাছায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮ দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে

দেবহাটায় ২শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে ডাটা শেয়ারিং  

গত দেড় বছরে দেশ ‘মবের শহরে’ পরিণত হয়েছে: রুমিন ফারহানা

১০

যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে

১১

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

১২

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’

১৩

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

১৪

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

১৫

করুণারত্নে-দুলানির লড়াই ছাপিয়ে বাংলাদেশের দারুণ জয়

১৬

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

১৭

আলিয়া ভাটের নায়ক হচ্ছেন শাহরুখ? ‘ইনশাআল্লাহ’ ঘিরে নতুন গুঞ্জন

১৮

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

১৯

নাহিদের ফাইফারে দুইশর আগেই শেষ নিউজিল্যান্ড

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705