বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১ হাজার বিঘা জমির ঘের দখল, প্রতিকার চেয়ে জমির মালিকদের মানববন্ধন

রিজাউল করিম: সাতক্ষীরার শ্যামনগরের প্যান্ডামিক ফিশারিজের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে লিজের টাকা না দিয়ে উল্টো মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিকরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বকুল শতাধিক লাঠিয়াল মোতায়েন করেছে।

জমির মালিকরা জানান, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না উল্টো গুণ্ডা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধন শেষে ঘের দখলমুক্ত করণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়।

মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদ সাহেবের পক্ষে ঘের দেখাশোনা করছি। লাঠিয়াল বাহিনী নিয়োগ করার বিষয়টি সত্য নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!