বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুলাই ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা পৌরসভার ৬টি ওয়ার্ডে বিএনপির সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার ৬টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকগাছা প্রেসক্লাব ভবনে উৎসবমূখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন দলীয় কাউন্সিলররা।

ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন- ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক শাহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল গাজী।

৪নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মণ্ডল।

৬নং ওয়ার্ডের সভাপতি সরদার সুবেহ সাদিক, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

৭নং ওয়ার্ডের সভাপতি জি.এম. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম।

৮নং ওয়ার্ডের সভাপতি কাইয়ুম সরদার, সাধারণ সম্পাদক আল-আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান।

৯নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রাজু গাজী।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, সাবেক ছাত্রনেতা প্রভাষক শেখ আবু সাঈদ ও অ্যাড. ইকরামুল হক।

পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম এমদাদুল হক প্রমুখ।

বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সরদার মোহর আলী প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মনিরুজ্জামান মন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে একটি বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং সাংগঠনিক শক্তি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০