বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ জুলাই ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নয় বছর পর দাঁড়িপাল্লা প্রতীক যোগ করল ইসি

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ নয় বছর পর নিজস্ব ওয়েবসাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীকটি যোগ করল নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নৌকা প্রতীকটি বাদ দিয়েছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশনের নির্দেশনায় ওয়েবসাইট হালনাগাদ করা হয়েছে।

২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দাঁড়িপাল্লা প্রতীকটি বিধিমালা থেকে বাদ দেয় ইসি। একই সঙ্গে ওয়েবসাইট থেকেও প্রতীকটি সরিয়ে নেয় সংস্থাটি। তবে তালিকায় দলের নাম ও ক্রমিক নম্বর থেকে যায়।

এরপর ২০১৩ সালে হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে ইসি। সে সময় দলের নামও সরিয়ে নেওয়া হয়। তখন থেকে ইসির তালিকায় জামায়াতের ১৪ নম্বর ঘরটি ফাঁকা ছিল এতোদিন।

সম্প্রতি আদালতের নির্দেশনায় দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় ইসি। সে সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেটা পরে আদালতের আদেশে বাতিল করা হয়। কিন্তু আদালত ফের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়ায় দলটি প্রতীকসহই নিবন্ধন পাবে।

এদিকে দাঁড়িপাল্লা প্রতীকটি এখন বিধিমালায় যোগ করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, এতে কোনো অসুবিধা নেই।

অন্যদিকে নিবন্ধন স্থগতি রাখার বিষয়টি উল্লেখ করে সকালে ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নাম রাখা হলেও প্রতীক হিসেবে নৌকা সরিয়ে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০