বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং গত ১৭ বছর ধরে চলা নির্যাতন, নিপীড়ন ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় সমাবেশস্থল —‌‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগানে মুখর হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন। সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, শিবিরনেতা আনিসুর রহমান, ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা ভিন্ন দল করলেও স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গোপালগঞ্জে এনসিপির কর্মীদের উপর হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত ১৫ বছরে তারা খুন, গুম, দমন-পীড়ন চালিয়েছে— তার বিচার হবেই।

তারা আরও বলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি উঠবে। আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০