বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে দুই দফায় পড়ে গেছেন।

শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশে সভাপতির বক্তৃতা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি আকস্মিক পড়ে যান।

তখন মঞ্চে থাকা নেতারা তাকে ধরাধরি করে তোলেন। মিনিটখানেক অপেক্ষা করে তিনি আবার বক্তব্য শুরু করেন। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ে যান। এরপর মঞ্চে থাকা দলের নেতারা তাকে ধরে বসান ।

তখন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গরমের জন্য আমিরে জামায়াত সামান্য অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলেছেন, তার আর বক্তব্য দেওয়া ঠিক হবে না।

খানিকটা সময় অপেক্ষা করে না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসেই বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়।

এই অবস্থায় প্রায় ১০ মিনিট বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, জীবন থাকা পর্যন্ত এদেশের জন্য কাজ করে যাব।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না। চাঁদা আমরা নেব না, চাঁদা আমরা দেব না।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার দুর্ভাগ্য আমি আন্দোলনে শহীদ হতে পারি নাই। আগামীতে যে আন্দোলন হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করেন।

তিনি বলেন, এখন থেকে বাংলাদেশে পুরোনো কোন কিছুই থাকবে না। পুরোনো এই বস্তা পচা জিনিস যদি এই দেশে থাকে, তাহলে কেন এত লোক জীবন দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!