বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নববধূর সাজে অপু-বুবলী দুজনই

বিনোদন ডেস্ক: নায়িকাদের প্রায়সময়ই ব্রাইডাল লুকে দেখা যায়। প্রিয় তারকারা নববধূর সাজে দেখতে কেমন লাগবে, ভক্তদের সেই ইচ্ছেটা পূরণ করতেই যেন ব্রাইডাল লুকে ধরা দেন অভিনেত্রীরা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন। ব্রাইডাল মেকওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী। এবারও যেমন লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে অপু লিখেছেন, যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।

ছবিতে দেখা গেছে, লাল বেনারসির সঙ্গে ভারি গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী। হাতে আলতা দিয়েছেন, মাথায় ছিল টিকলি।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে মুখে ফুটে উঠেছে সৌন্দর্য। যেই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরাও। তারা বলেছেন, নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকনও বটে।

অন্যদিকে একইসময়ে নববধূর সাজে দেখা মিলেছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর। তিনিও ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্রাইডাল মেকওভারের কিছু ছবি প্রকাশ করেছেন।

তবে বুবলী অবশ্য লাল বেনারসিতে নয় তিনি অফ-হোয়াইট লেহেঙ্গা পরেছেন। পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে।

সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেকপিস, কানে ঝুলছিল ম্যাচিং দুল। মাথায় পরা বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে। হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা, বড় ফিঙ্গার রিং— যা হাতে আভিজাত্যের ছোঁয়া এনেছে।

অপু বিশ্বাসের মতো বুবলী ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!