বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুন ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির বিদায়ী ম্যাচে হারল পিএসজি

স্পোর্টস ডেস্ক: না পারলেন না লিওনেল মেসি। জয় তো দূরের কথা, ড্রয়েও পিএসজির জার্সিতে নিজের বিদায়ী ম্যাচটা রাঙাতে পারলেন না তিনি।
ম্যাচের যোগ করা সময়ে একটা ফ্রি-কিক পেয়েছিলেন বটে, কিন্তু তাতে দলের হার এড়াতে পারেননি। ক্লেরমর বিপক্ষে তাই ৩-২ গোলে হেরেই মৌসুম শেষ করতে হলো পিএসজিকে।

পার্ক দ্য প্রিন্সেসে নিজের বিদায়ী ম্যাচে পরিবারকে সঙ্গে নিয়েই আসেন মেসি। এর আগেই অবশ্য জানিয়ে দেন মৌসুম শেষে আর ফরাসি ক্লাবে থাকছেন না তিনি। তাই প্যারিসে তিনি শেষটা কেমন সেটাই ছিল দেখার। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে বিদায়টা স্মরণীয় করে রাখতে পারেননি। আগের মতো এই ম্যাচেও পিএসজি ভক্তদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।

ম্যাচের আগে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া গোলরক্ষক সের্হিও রিকোকে শ্রদ্ধা জানায় পিএসজি। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় তারা। ভিতিনিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন সের্হিও রামোস। মেসির মতো তারও পিএসজির জার্সিতে এটাই শেষ ম্যাচ ছিল।

২১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এরপর পুরোটাই ক্লেরমর প্রত্যাবর্তনের গল্প। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে তারা। বিরতির পর ৬৩ মিনিটে তাদের এগিয়ে দেন গ্রেহন কেই। এরপর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি পিএসজি। শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিকে যা একটু আশা ছিল, কিন্তু সেই বাকানো শট ঠেকিয়ে দেন ক্লেরমর গোলরক্ষক। তাই হার নিয়েই মাঠ ছাড়তে হয় পিএসজির। ৮৫ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করে তারা। দ্বিতীয়তে থাকা লসের সঙ্গে তাদের ব্যবধান কেবল এক পয়েন্টের। লিগ ওয়ানে এবার দুঃস্বপ্ন কম দেখেনি পিএসজি, তবে চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পেরে স্বস্তির গান গাইছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০