বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৫ আগস্ট ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের বৃক্ষরোপণ

ডেস্ক রিপোর্ট: দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম।

মঙ্গলবার (৫ আগস্ট) সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালপাড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সদস্যসহ স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

এই উদ্যোগের পেছনে সমন্বয় করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও এর সহযোগী সংগঠন উত্তরণ। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সক্রিয় থাকা ৩০টিরও বেশি যুব সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের দায়িত্ব পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেওয়া। তাই আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, আমরা চাই তরুণ সমাজ শুধু অভিযোগ নয়, সমাধানের অংশ হোক। জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে যুবদের সম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর সিদ্দিকী, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

১

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

২

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

৩

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

৪

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

৫

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

৬

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৭

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

৮

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

৯

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১০

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১১

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

১২

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

১৩

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

১৪

পদত্যাগ করলেন ইশরাক

১৫

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

১৬

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১৭

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১৮

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৯

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

২০