বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ আগস্ট ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর

বিলাল হোসেন, উপকূলীয় প্রতিনিধি: চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটি দেখতে পাই। এসময় হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে। পরে আমরা হরিণটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। কিন্তু যারা খোঁজ করছিল লোকজন জড়ো হলে তাদের আর দেখা যায়নি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হরিণটি লোকালয়ে আসার পিছনে চোরা শিকারীরা জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!