বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের যাচাই বাছাই চলছে।

এর আগে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকেদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।

তাদের সবারই বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

সাতক্ষীরা সদর থানায় বিজিবি কর্তৃক দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত ৫ আগস্ট (মঙ্গলবার) পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। পরদিন ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মোঃ হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাদেরকে থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ বংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে দুই জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের যাছাই বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০