
ডেস্ক রিপোর্ট: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানবববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, এইচআরডিএফ, সিডো, বারসিক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোক কেন্দ্র, হেড, ক্রিসেন্ট, নবদিগন্ত ও সুন্দরবন ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।
স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে ও সিডো পরিচালক শ্যমলবিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী বজলুর রহমান, বায়োজিদ হাসান, যুব প্রতিনিধি ইসাত হোসেন, হৃদয় মন্ডল, জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সহসভাপতি শামিমা সুলতানা, প্রফেসর ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সম্মান, অধিকার এবং সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল এবং অধিকার হরণের শিকার হচ্ছেন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ভাষা প্রায়শই অবহেলিত এবং হুমকির সম্মুখীন হয়। এতে আদিবাসীরা দিনদিন পিছিয়ে পড়ছে, তারা তাদের নিজস্ব সংস্কৃতিসহ ভূমির অধিকার হারাচ্ছে। ভূমির অধিকার ও সংস্কৃতি বজায় রাখতে তাদের সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন। সরকারভিাবে তাদেরকে ক্ষুদ্র জাতি ও নৃগোষ্ঠী বলা হচ্ছে যা তাদের অস্তিত্ব সংকটে ফেলছে। আধুনিককতার প্রযুক্তির যুগে তাদের অভিগম্যতা সৃষ্টির মাধ্যমে এগিয়ে নিতে হবে।
মন্তব্য করুন