
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোঃ তানভীর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক নিযুক্ত হয়েছেন। যাবতীয় প্রক্রিয়া শেষে গত ১১ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডকেট সভায় তাকে শিক্ষক হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়।
মোঃ তানভীর হোসেন একই বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সমাজসেবা অধিদফতর ও সবশেষ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক (সমাজকর্ম) হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন