কয়রা (খুলনা) প্রতিনিধি: পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমদাদুল হককে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন তাকে এই সম্মাননা প্রদান করেন।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ কয়রা থানার এসআই তারেক মাহমুদ, এস আই বিজন, এসআই প্রণয় মন্ডল, এসআই তনয় কুমার পাল, এএসআই আব্বাস উদ্দিন, এএসআই আবু জাহিদ, এএসআই ফজলুল হক এবং এএসআই ফরিদুল ইসলাম সহ মোট ৮জন অফিসারকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্চ (ওসি)) ইমদাদুল হক বলেন, এই সম্মান কয়রা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় জনগণের পাশে আছি।
মন্তব্য করুন