বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্লাস্টিক ও পলিথিন দূষণরোধে জেলে বাওয়ালীদের অংশগ্রহণে গণশুনানি

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী খুলনার কয়রায় পলিথিন ও প্লাস্টিক দূষণরোধে স্থানীয় জেলে-বাওয়ালীদের অংশগ্রহণে গণশুনানি অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে ৬নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই গণশুনানি অনু্ষ্ঠিত হয়।

কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য সঞ্জয় কুমার বাইনের সঞ্চলনায় গণশুনানিতে বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফার রহমান, শাকবাড়ি বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক ফরহাদ হোসেন, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপ রায়, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দীন হোসেন, ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সদস্য রাসেল আহমেদ, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, জিয়াউর রহমান, সুব্রত মুন্ডা ,মুসলিমা খাতুন, জেলে মিজানুর রহমান, আসাদুল ইসলাম, আকলিমা খাতুন, বাসন্তী মুন্ডা প্রমুখ।

জেলে মিজানুর রহমান বলেন, আমরা সুন্দরবনে যাওয়ার সময় নৌকায় খাবার নিয়ে যাই, যা পরে নদীতেই ফেলে দেই। এখন বুঝছি এটা বন ও মাছের জন্য কতটা ক্ষতিকর। আমরা এগুলো যেখানে সেখানে ফেলবো না।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) মোঃ শাহিনুর রহমান বলেন,
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতা ছাড়া বন রক্ষা সম্ভব না। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে নিয়মিত কার্যক্রম চালানোর কাজ অব্যাহত আছে।

কয়রা সদর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমান বলেন, সুন্দরবনের নদী খালে যত্রতত্র ফেলা প্লাস্টিক বনের ভেতরে প্রবেশ করে জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক ব্যবহার কমানো, বিকল্প ব্যবস্থার প্রচলন এবং জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

শুনানিতে সুন্দরবন সংলগ্ন স্থানীয় জেলে-বাওয়ালী, মৌয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০