বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে টাকা ফেরত চেয়ে ঝাড়ু হাতে ‘বরসা’ এনজিও’র কার্যালয় ঘেরাও

Oplus_16777216

শ্যামনগর প্রতিনিধি: শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বরসা নামের একটি এনজিও’র সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কার্যালয় ও এনজিওটির অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রতারিত গ্রাহকরা।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গ্রাহক ঝাড়ু হাতে এনজিওটির মুন্সিগঞ্জ কার্যালয় ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করে।

এসময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতা জি এম রুস্তম আলী ও পুলিশ তাদেরকে আইনগতভাবে এগিয়ে যাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা বাড়ি ফিরে যান।

এসময় বিক্ষোভকারীরা জানান, শুধু মুন্সিগঞ্জ নয়, শ্যামনগরসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বরসা এনজিও। কারো ডিম বিক্রির টাকা, কারো মুরগি বিক্রির টাকা। লাভ দেওয়ার কথা বলে বরসা এনজিও প্রান্তিক মহিলাদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে। এখন সেই টাকা ফেরত না দেওয়ায় অনেকের সংসার ভাঙারও উপক্রম হয়েছে।

বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের এসআই শেখ মফিজুর রহমান জানান, এলাকাবাসীর জান-মালের নিরাপত্তা রক্ষায় বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্যোগ নিয়েছিল। বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা জি এম রুস্তম আলী ঘটনাস্থলে আসেন। তিনি এসে সংক্ষুব্ধদের সঙ্গে আইনগতভাবে মোকাবেলার কথা বলেন। একপর্যায়ে আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রাহকরা বাড়িতে চলে যায়।

বরসার কার্যালয় সূত্রে জানা যায়, ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান বরসার সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ১৩টি শাখা রয়েছে। এর মধ্যে ছয়টি গত বছরের প্রথম দিকে চালু করা হয়। বাকি সাতটি পুরোনো শাখা। পুরোনো শাখায় গ্রাহক সংখ্যা সাড়ে ১৩ হাজার। গ্রাহকদের এসব শাখায় জমা রয়েছে প্রায় সোয়া ৩০০ কোটি টাকা।

প্রসঙ্গত, অধিক লাভের প্রলোভন দেখিয়ে শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বরসার বিরুদ্ধে। দশ বছরেরও বেশি সময় ধরে মূল টাকা ও মুনাফা কোনোটাই না পেয়ে বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এরই মধ্যে কয়েক বছর আগে এনজিওটির মালিক একেএম আনিছুর রহমান হঠাৎ মৃত্যুবরণ করায় গ্রাহকরা পথে বসে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০