
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা-কয়রার উপকূলীয় এলাকায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রা প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গদাইপুর বাজারে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
অ্যাডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলনেতা গাজী ইসতেহাক, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ইউপি সদস্য জবেদ আলী গাজী, ওয়াহিদুজ্জামান মিন্টু, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, আব্দুস সামাদ, রজব আলী গাজী, কাজী মোস্তফা জয়নালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে রফিকুল ইসলাম রফিক বলেন, এলাকাবাসী ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চায়। ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের ড্রেন ও মানুষের চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ করতে হবে।
বক্তারা অবিলম্বে সড়ক সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান।
মন্তব্য করুন