বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ আগস্ট ২০২৫, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনকে সম্মাননা

উপকূলীয় প্রতিনিধি: সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের স্থায়ীত্বশীল ব্যবহারের মাধ্যমে নারীদের কর্মসংস্থান তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি মিলনায়তনে জাতীয় সবুজ সংহতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত জাতীয় সবুজ সংহতি সমাবেশে সংগঠনটির সভানেত্রী শেফালী বিবির হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বারসিক এর পরিচালক পাভেল পার্থ, পরিচালক সৈয়দ আলী বিশ্বাস ও নগর বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলম।

আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞানী মো. শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, বরেন্দ্র ইয়ুথ ফোরাম এর সভাপতি শাইখ তাসনীম জামাল, বারসিক উপকূলীয় অঞ্চলের সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

প্রসঙ্গত, শেফালী বিবি শুধু একজন বনজীবীই নয়, তিনি একাধারে একজন শিল্পী, একজন ধাত্রীও। তার নেতৃত্বে অবহেলিত বনজীবী নারীরা সংগঠিত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবারের আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এসব নারী নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সুন্দরবনের সুরক্ষা ও বনজীবীদের জীবনমান উন্নয়নের জন্য উপকূলীয় এলাকায় উদাহরণ তৈরি করেছেন। শতাধিক নারী প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়েছেন। পণ্য বিক্রির লভ্যাংশ বাঘের আক্রমণে স্বামী হারানো বিধবা ও বনজীবী নারীদের সহায়তায় ব্যয় করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

১

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

২

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

৩

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

৪

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

৫

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

৬

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

৭

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

৮

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৯

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১০

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১১

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১২

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

১৩

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

১৫

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৬

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৮

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৯

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০