বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদেওয়ান ফেরদৌস, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, চম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সভায় জানানো হয়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে চারটি ভেন্যুতে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম ধাপের খেলা নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় রাউন্ডের ফুটবল ম্যাচ উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হবে। খেলা পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত রেফারিদের পাশাপাশি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে অর্থ কমিটি, পুরস্কার কমিটি এবং খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় আরও জানানো হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হবে; অনুপস্থিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, দাবা ও কাবাডি খেলা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!