বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছেলেকে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব-অপু

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। রেকর্ড সংখ্যক সিনেমায় তারা জুটি হয়ে অভিনয় করেছেন। তার মধ্যে বহু সিনেমা হয়েছে সুপারহিট। তাদের কেমিস্ট্রি দর্শকের পছন্দের শীর্ষে। ব্যক্তি জীবনেও তারা সেই কেমিস্ট্রির কাছে কাবু হয়ে প্রেমে পড়েছেন। পেতেছিলেন সংসারও। অবশ্য বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

তবে পুত্র আব্রাম খান জয়ের টানে এখনো প্রায়ই এক হন শাকিব-অপু। ছেলে জয়কে ঘিরে নেওয়া গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আবারও এক হয়েছেন তারা। সন্তানকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে।

এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করাতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে বাবা শাকিবের ভূমিকা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’

এ নিয়ে শাকিব খানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। তার ভাষায়, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’

এর আগে ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল শাকিব-অপুর ছেলে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর। তবে নানা পারিবারিক জটিলতা এবং গসিপ-চাপা সংঘাতের জেরে জয়কে সেই স্কুল থেকে তুলে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় করে তুলবেন। তারই প্রেক্ষিতে জয়কে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।

গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর।

তবে ছেলেকে সিঙ্গাপুরে ভর্তি করানো হলেও অপু কিংবা শাকিব কেউই স্পষ্ট করে বলেননি তারা সেখানেই স্থায়ী হবেন কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!