বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট দিবেন সন্দীপে, এমপি হবে মালদ্বীপে: ড. মনিরুজ্জামান

সুলতান শাহাজান, শ্যামনগর: যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান মনির বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা ৮৬ সালে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যারা ২৬ বছর বিএনপির পৃষ্ঠপোষকতায় থেকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল, যাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে এ দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, সেই শক্তি কেন যেন চায় না বাংলাদেশ শান্ত থাকুক। বাংলাদেশ শান্ত থাকলে তাদের মন খারাপ হয়ে যায়। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোট দিবেন সন্দীপে, এমপি হবে মালদ্বীপে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মনির জামায়াতকে উদ্দেশ্য করে আরও বলেন, এই অপশক্তি তাদের আসল চেহেরা দেখিয়ে দিয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে। পৃথিবীর কোন আলেম ওলামা কি জান্নাতের টিকিট বিক্রি করতে পারেন? এই মুনাফেকদের আস্তাকুড়ে ছুড়ে ফেলতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ডামি নির্বাচন করেছে আওয়ামী লীগ। দিনের ভোট রাতে করে গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা।

তিনি এসময় জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছরের আন্দোলন শেষে যখন জাতি আশা বেধেছে গণতান্ত্রিকপন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরো বলেন, বিগত দিনে কেউ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে। সেই ভোটে তারেক রহমান মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।

পরে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০