বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা আওয়ামী লীগ চাই না, ‘জয় বাংলা চাই’: কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, ‘জয় বাংলা’ চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে। তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন, আমরা তাদের সঙ্গে আছি।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দস ছবুর খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম- সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী প্রমুখ।

পরে এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় সভা বাতিল হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

১০

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

১১

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

১২

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১৪

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১৫

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৬

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৭

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৮

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৯

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

২০
error: Content is protected !!