বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের কৃতি সন্তান জনি আলমের ডক্টরেট ডিগ্রি অর্জন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান জনি আলম।

তিনি জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের (Kanazawa University) গ্র্যাজুয়েট স্কুল অব ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এই ডিগ্রি লাভ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টাকাশি ওডা আনুষ্ঠানিকভাবে তাকে এই ডিগ্রি প্রদান করেন।

ড. জনি আলম জাপান সরকারের মর্যাদাপূর্ণ মনবুশো (MEXT) স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পান। তাঁর গবেষণার বিষয় ছিল গণিত ও প্রয়োগিক গণিতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা ‘হেলি-শ’ (Hele-Shaw) সমস্যা এবং এর গাণিতিক সমাধান, যেখানে তিনি নতুন একটি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি (numerical scheme) উদ্ভাবন করেছেন। তাঁর গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে এবং খ্যাতনামা গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

শিক্ষাজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।

ড. জনি আলমের এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকার মানুষ গর্বিত। তিনি দেশে ফিরে উচ্চশিক্ষা ও গবেষণা প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!