বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূস নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নয়, তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই। সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধা।

ফয়জুল করীম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই, মানে কোনো পার্সেন্টেজ নাই, জরিপকারীরা দালাল।

দেশে কোনো ন্যায়বিচার নাই উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিচারিক কোর্ট এখন ঝুঁকে গেছেন। শেখ হাসিনা ক্ষমতায় নাই, আওয়ামী লীগের সব লোক এখন জেলে। সে সময় যারা ক্ষমতায় ছিল না, তারা এখন বাইরে। তিনি বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পরেই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। দেশের কোন মানুষ বলতে পারবে না কোন ইসলামিক দল বা আলেম উলামারা এ জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য, এর মধ্য দিয়ে আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে, থাকবে না কোন বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে। নিশ্চিত করা হবে সব ধর্মের মানুষের নিরাপত্তা। সর্বশেষ তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যে কোন মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705