বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল প্রথম সিনেমা, নায়িকা লাপাত্তা!

বিনোদন ডেস্ক: চার বছর আগে শুটিং শেষ করে ২০২১ সালেই মুক্তির অনুমতি পেয়েছিল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি। নানা ঘটনা কেন্দ্র করে শুটিংয়ের সময়েও হয়েছিল বিতর্ক। সব ঝামেলা কাটিয়ে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি।

সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত হদিস নেই সিনেমাটির নায়িকা নিশাত নাওয়ার সালওয়ার।

সিনেমাসংশ্লিষ্ট কারও সঙ্গে নেই কোনো যোগাযোগ। এমনকি ফেসবুকে সরব থাকলে নায়িকার ওয়ালে দেখা যায়নি সিনেমাসংশ্লিষ্ট কোনো খবর।
অবাক করা বিষয় হলো, নায়িকা এখন কোথায় আছেন, তা জানেন না ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকও।

পরিচালক জানান, ছবি নিয়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান নানা ধরনের প্রচারণা চালালেও কোথাও নেই নায়িকা নিশাত সালওয়া।

গণমাধ্যমে ছবিটির পরিচালক বলেন, ‘নায়িকার সঙ্গে আমাদের কারও কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, সে বিষয়ে কিছুই জানি না। যোগাযোগ থাকলে নাহয় বলা যেত। যেখানে কথাই হচ্ছে না, সেখানে ছবির প্রচারের বিষয়ে কিছুই বলার সুযোগও তো নেই।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন নিশাত সালওয়া। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তারপর নাম লেখান সিনেমায়। ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ তার প্রথম সিনেমা।

২০২০ সালে শুটিং শেষ করলেও মুক্তির জন্য কয়েকবার দিনক্ষণ ঠিক করেও তা পিছিয়ে যায়।

এরমধ্যে মুক্তি পায় নায়িকার অন্য দুই সিনেমা ‘বুবুজান’ ও ‘বীরত্ব’। এরপর তিনি অভিনয় করেছিলেন বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমায়। সেই সিনেমার শুটিং শেষ হলেও তা কবে মুক্তি পাবে কেউই জানেন না। তবে পাঁচ বছর আগে শুটিং শেষ করা নায়িকার প্রথম সিনেমা মুক্তি পেল শুক্রবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০