বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়ন বঞ্চনা ও অপপ্রচারের বিরুদ্ধে নাগরিক সমাজের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার উন্নয়ন বঞ্চনা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার নাগরিক সমাজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আদাবরে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম আয়োজিত এক সভায় এ প্রতিবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ, উপদেষ্টা রিয়াজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সমিতির সদস্য সচিব মোস্তফা বকুলুজ্জামান, কলারোয়া উপজেলা সমিতির সভাপতি আজগর আলী কাঞ্চন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অবহেলিত একটি জেলা। রাজনৈতিক কারণে এ জেলার অবকাঠামোগত উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে সাতক্ষীরা থেকে সড়ক পথে সুন্দরবন যাওয়ার সুযোগ থাকলেও ইকোটুরিজম গড়ে ওঠেনি, ফলে বাংলাদেশের অংশে সুন্দরবনের পর্যটন বিকাশ পায়নি। এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সাতক্ষীরার মৎস্য চোরাচালানের মাধ্যমে ভারতে চলে যাচ্ছে, যার ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।

তারা আরও বলেন, বর্তমান সরকার ১৯টি জেলায় বিশেষ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, কিন্তু সাতক্ষীরা সেখানে অন্তর্ভুক্ত নয়। সম্প্রতি আরও ৪ জেলায় নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হলেও একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা জেলার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে উল্লিখিত হয়েছে। অথচ বাস্তবে সাতক্ষীরার উন্নয়ন নিয়ে সঠিক তথ্য উপস্থাপিত হয়নি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাতক্ষীরার উন্নয়নকে ইচ্ছাকৃতভাবে ঠেকানোর অপচেষ্টা চালানো হচ্ছে। অথচ এ জেলা থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে তার তুলনায় ব্যয়ের পরিমাণ অত্যন্ত কম। শিক্ষা ক্ষেত্রে সাতক্ষীরা অনেকটা এগিয়ে থাকলেও অবকাঠামোগত উন্নয়নে এ জেলা মারাত্মকভাবে পিছিয়ে।

একটি গণমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে সাতক্ষীরার উন্নয়ন বঞ্চিত মানুষকে গভীরভাবে আঘাত করেছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরার নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১০

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১১

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৩

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৫

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৬

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৭

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৮

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৯

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!