বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তথ্য অধিকার দিবস উপলক্ষে স্বদেশ’র র‌্যালি ও আলোচনা

তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে স্বদেশ এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে সাতক্ষীরাতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ স্লোগানে রোববার (২৮ সেপ্টেম্বর) জিএমবি এইচ এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের আওতায় ইয়ুথ গালর্স গ্রুপ ও বিদ্যালয় নাট্য দল (বিনাদ) এর সদ্যসদের অংশগ্রহনে এই কর্মসূচি পালিত হয়।

স্বদেশ অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলো স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক জনকণ্ঠ’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ও স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত।

বক্তারা বলেন, বাংলাদেশে তথ্য অধিকার একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার। এটি নাগরিকদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ অনুচ্ছেদে বলা আছে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তথ্য সংগ্রহ ও প্রচারের স্বাধীনতাও এর অন্তর্ভুক্ত। তাছাড়া, ১১ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকবে, যেখানে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের অংশগ্রহণ তখনই সম্ভব, যখন তারা প্রয়োজনীয় তথ্য পাবে। সুতরাং সংবিধানের মৌলিক অধিকার হিসেবে তথ্য পাওয়ার অধিকার নিহিত। তথ্য অধিকার আইন ব্যবহার করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে আমাদের যুবরা। আমরা এআই এর যুগে প্রবেশ করেছি। তাই এই আইনটিরও সংস্কার প্রয়োজন।

সমগ্র কর্মসূচি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম ও প্যারালিগাল শরিফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০