বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শিশু বলাৎকারের অভিযোগে বনকর্মী গ্রেপ্তার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এক শিশুকে বলাৎকারের অভিযোগে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনকর্মী মাহবুব আলম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত বনকর্মী মাহাবুব আলমকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করেন।

বনকর্মী মাহাবুব আলম নড়াইল জেলার লোহাগড়া থানার বাকজুড়ি গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে। তিনি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের বোটম্যান (নৌকা চালক) পদে কর্মরত।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর বুড়িগোয়ালিনী এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে (বয়স ১১) খাবারের লোভ দেখিয়ে বনকর্মী মাহাবুবুর রহমান চুনা নদীতে রাখা একটি লঞ্চের কেবিনের মধ্যে নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বনকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সকালে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!