
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির সিনিয়র সদস্য মোজাফফর হোসেনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে সমিতির কার্যালয়ে আইনজীবী সহকারী সমিতির সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুল হাকিম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল ও মেহেদী হাসান।
আরো উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য আব্দুল হান্নান, জি এম.রুহুল আমিন, আব্দুর রহমান, আতিয়ার রহমান, ইমান আলী, কামরুজ্জামান বাবু প্রমুখ।
সভায় মোজাফফর হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ইন্তেকাল করেন মোজাফফর হোসেন।
মন্তব্য করুন