
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের হলরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য গোলাম ফারুক, সদস্য হাবিবুল্লাহ বাহার, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আলমগীর, আতিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করে বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
মন্তব্য করুন