বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৭ অক্টোবর ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনজুরি সত্ত্বেও ফ্রান্স দলে ডাক পেলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে হালকা গোড়ালির চোট পেলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন। স্প্যানিশ লা লিগা ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ৩-১ জয়ের ম্যাচে ইনজুরির শিকার হন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখন তার অবস্থা মূল্যায়ন করবে— তিনি ফ্রান্স দলের সঙ্গে থাকবেন নাকি মাদ্রিদে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন, তা সেখানেই ঠিক হবে।

রিয়ালেরই আরেক খেলোয়াড়, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, তবে তিনিও আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেডিকেল পর্যবেক্ষণের জন্য।

অন্যদিকে, উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি এই আন্তর্জাতিক বিরতিতে মাদ্রিদেই থাকবেন।

সাম্প্রতিক সময়ে ভালভার্দে কঠিন এক সপ্তাহ পার করেছেন। তাকে রাইট ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলানো হয় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে— এর আগে তিনি বাধ্য হয়ে এক বিবৃতিতে জানাতে হয়েছিল যে, তিনি কখনও অবস্থান বদলে খেলতে অস্বীকার করেননি।

রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘এই মুহূর্তে এমবাপের কিছু অস্বস্তি আছে। জাতীয় দল তার অবস্থা দেখবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়, তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৮১ মিনিটে গোল করেন এমবাপে— এটি ছিল টানা নবম ম্যাচে তার গোল, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম স্কোরিং রেকর্ড। দুই মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজান ও ১৩ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।

অন্যদিকে, ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো—যিনি রিয়ালের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন—আর্জেন্টিনা দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।

রিয়ালের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্বে গেছেন— ডিন হুইজেন, থিবো কুর্তোয়া, ডেভিড আলাবা, ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গা, আরদা গুলের, ব্রাহিম দিয়াজ ও গনসালো গার্সিয়া।

অন্যদিকে, ইংল্যান্ড দলে না থাকায় জুদ বেলিংহামসহ অরেলিয়ান চুয়ামেনি, ফ্রান গার্সিয়া, আলভারো কারেরাস, রাউল আসেনসিও, আন্দ্রে লুনিন, এন্দ্রিক ও ভালভার্দে আন্তর্জাতিক বিরতিতে ভ্যালদেবেবাসে থেকে অনুশীলন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০