বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ অক্টোবর ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় মুজিব বর্ষের ঘর দিতে টাকা নিলেন আওয়ামী লীগ নেতা, বসবাস করছেন অন্যজন

 

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় মুজিব বর্ষের ঘর দেয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ওরফে হাবু আমিনের বিরুদ্ধে।

এ ব্যাপারে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মহারাজপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নেছার আলী গাজীর স্ত্রী মোছাঃ রোমিছা খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী রোমিছা খাতুন বলেন, আমি একজন অসহায় ভূমিহীন ব্যক্তি, শ্রীরামপুর মৌজায় ১নং খতিয়ানের ২১৬ দাগে ডিসিআর মূলে দীর্ঘ ৫০বছর যাবৎ ঘর বেধে বসবাস করে আসছি। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার যখন ভূমিহীনদের ঘর দিচ্ছিল তখন আমাদের এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা উসমান গনি বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান (হাবু আমিন) মুজিব বর্ষের ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা নেয়। এবং আমার আগের বসত ঘর ভাঙতে বলে। পরবর্তীতে ঘর নির্মাণ কাজ শেষ হলে আমি ৬মাস যাবৎ ঘরে বসত করি, কিন্তু সরকারিভাবে ঘরের দলিল বের হলে আমি জানতে পারি আমার পার্শবর্তী বাসিন্দা রোকেয়া খাতুনের নামে উক্ত ঘরের দলিল হয়। তখন রোকেয়া খাতুন আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, একই গ্রামের রুহুল আমিন গাজীর স্ত্রীর নামে বরাদ্দ হওয়ার বিষয়ে জানতে পেরে হাবু আমিনকে বললে তখন তিনি বলেন ভুল করে ঘরটি অন্যর নামে হয়ে গেছে। সেটা সংশোধন করে তোমার নামে আনতে হলে আরো ১৪ হাজার টাকা দিতে হবে। তখন নিরুপায় হয়ে ঘর ফেরৎ পাওয়ার আশায় আরো ১৪ হাজার টাকা দেই। আমাকে তাড়িয়ে রোকেয়া খাতুন পরিবার নিয়ে ওই ঘরে যখন ওঠে, তখন হাবিবুর আমিনকে বললে তিনি আমাকে পাত্তা না দিয়ে তাড়িয়ে দেয়।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশাসনের সহযােগিতা কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০