বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৫, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষীর মৃত্যু

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রামনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীরের একটি মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারা ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের বেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। তারা বলেন, এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০