বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উপদেষ্টারা আখের গুছিয়ে রেখেছেন

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন।

তিনি বলেন, এ ইন্টেরিম গভর্মেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে।

তারা দেশের শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। অথচ সব শ্রেণি-পেশার মানুষ রক্তের বিনিময়ে তাদের ক্ষমতায় বসিয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের জন্য কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। শিক্ষকদের কথা বললেই সরকারের কাছে টাকা নেই।

অন্তর্বর্তী সরকার শিক্ষাব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে, হাসিনা চতুরতার সঙ্গে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার যে প্রক্রিয়া করে গেছেন, তা থেকে উত্তরণ করবে অন্তর্বর্তী সরকার। বাস্তবে দেখা গেল তারা দেশকে নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের আশা- আকাঙ্ক্ষা গুরুত্ব পেল না। যারাই সরকার গঠন করুক এ শিক্ষাব্যবস্থা ধ্বংসের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে এই উদাসীনতা কাম্য নয়। এসবই যদি অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। শিক্ষকদের যে টাকা দেওয়া হচ্ছে তা দিয়ে নিম্নবিত্ত পরিবারেরও সংসার চলে না। উদ্দেশ্যমূলকভাবে আমাদের শিক্ষকদের তারা নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

The Climate Watch to deploy eight journalists at COP31

১

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

২

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৩

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

৪

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

৫

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

৬

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

৭

এরশাদের শাসনামলে দেশের মানুষ সবচেয়ে ভালো ছিল: জাপা প্রেসিডিয়াম সদস্য আশু

৮

দেবহাটায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

৯

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

১০

বিশ্ববিদ্যালয় জীবন || ফিচার || শেখ মাহির ফয়সাল নাঈম

১১

কয়রায় সংঘর্ষে পল্লী চিকিৎসক রব্বানীর মৃত্যু: বিচারের দাবিতে মানববন্ধন

১২

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

১৪

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৫

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

১৬

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

১৭

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

১৮

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

১৯

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

২০