বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ অক্টোবর ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি মিস, এবার শাস্তিও পেলেন জাদরান

স্পোর্টস ডেস্ক: দল ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে। প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানও পেয়েছেন সিরিজসেরার পুরস্কার। তবে তার সঙ্গে এবার শাস্তিও জুটলো আফগান ওপেনারের।

আইসিসি আচরণবিধি ভাঙায় ইব্রাহিম জাদরানকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কী করেছেন জাদরান? মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেতে ৯৫ করে আউট হন জাদরান। সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল। কিন্তু ইকরাম আলিখিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি।

এত কাছে এসে সেঞ্চুরি মিসের হতাশায় নিজের মেজাজ ধরে রাখতে পারেননি জাদরান। মাঠ থেকে বেরিয়ে ডাগআউটে গিয়ে রাগে ব্যাট হাত থেকে ছুড়ে ফেলেন। সামনে থাকা একটি চেয়ারে লাথিও মারেন। যা ধরা পড়েছে টিভি ক্যামেরায়।

আইসিসি বলছে, জাদরানের এই কাণ্ড খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদের লঙ্ঘন। এটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনা ও ফিটিংসের অপব্যবহারের’ সঙ্গে সম্পর্কিত।

অনফিল্ড আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও আহমাদ দুররানি, তৃতীয় আম্পায়ার আকবর আলী এবং চতুর্থ আম্পায়ার ইজাতুল্লাহ সাফি জাদরানের বিরুদ্ধে লেভেল ওয়ান অপরাধের অভিযোগ দায়ের করেন। জাদরান অপরাধ স্বীকার করায় ও ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!