বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ অক্টোবর ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণ বিশ্ববিদ্যালয়ে লালন স্মরণোৎসব

oppo_0

মোঃ নাহিদ সায়াদাত ফুয়াদ, গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো মহাসাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে লালন স্মরণোৎসব ২০২৫ আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টপোর্ট চত্বরে অনুষ্ঠিত উৎসবে অংশ নেন রেজিস্ট্রার ইঞ্জি. মোঃ ওহিদুজ্জামান, ডিন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।

অনুষ্ঠানে লালন দর্শন, মানবতা ও সাম্যের চেতনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ছিল বাউল গান, নৃত্য ও সাংস্কৃতিক আয়োজন।

রেজিস্ট্রার ইঞ্জি. মোঃ ওহিদুজ্জামান বলেন, লালনের যে দর্শন তা ধারণ করতে হবে।

ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান, লালন ছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার সাধক। তাঁর দর্শন আজও আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।

আয়োজকরা জানান, লালন স্মরণোৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়—এটি মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির এক মহাসাধনা, যা নতুন প্রজন্মকে লালনের আদর্শে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ কালীগঞ্জের মিয়ারাজ আটক

১

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

৩

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

৪

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৫

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৬

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৭

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৮

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৯

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১০

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

১১

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১২

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১৪

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৫

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৬

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৭

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৮

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৯

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

২০