বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ অক্টোবর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা দূরীকরণ ও সুপেয় পানি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও পরিবেশ কর্মী এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, ডিবিসির জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাতক্ষীরা পৌরসভা সাবেক কাউন্সিলর সফিক-উদ-দৌলা সাগর, টিআইবি কো-অর্ডিনেটর আল আমিন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী
মাহমুদ আলী, ইয়ুথ অ্যালায়েন্স’র সহ-সভাপতি হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বিডি ক্লিনের সভাপতি অর্পণ বসু প্রমুখ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় এক্টিভিস্টা সাতক্ষীরা, ইয়ুথ অ্যালায়েন্স সাতক্ষীরা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, প্রথম আলো বন্ধুসভা, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটি, বিডি ক্লিন, স্বদেশ, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিম, বারসিক, ভিবিডি, ক্রিসেন্ট, ল স্টুডেন্ট ফোরাম, উত্তরণ, প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, টিআইবি, গ্রিনম্যান, জনকল্যাণ সংস্থা ও শরুব ইয়ুথ টিম।

বক্তারা বলেন, একসময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণ। বর্তমানে এটি দখল, আবর্জনা ফেলা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও বাজারের বর্জ্যে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নিয়মিত খনন ও সংযোগ খালগুলো অবমুক্ত না করায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে শহরে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে।

তাঁরা আরও বলেন, প্রাণসায়ের খাল শুধু একটি জলাধার নয়— এটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য, পরিচয় ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক। বক্তারা অবৈধ দখল উচ্ছেদ, খালের দুই পাড়ে পরিচ্ছন্নতা অভিযান, সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে প্রাণসায়ের খালের অস্তিত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!