বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ অক্টোবর ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একটি সুন্দর দিন শুরু হয় সুন্দর মনোভাবে : বুবলী

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা শবনম বুবলী। বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগার মুহূর্ত ভাগ করে নেন। এরই ধারাবাহিকতায়, ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা, যা নজর কেড়েছে সবার। সঙ্গে দিয়েছেন একটি বার্তাও।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই বুবলী, আর তার নতুন কোনো পোস্ট মানেই ভক্তদের মাঝে তুমুল আলোচনা। শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন; আর সেখানেই ক্যাপশনে লিখেছেন এক ইতিবাচক বার্তা।

ছবিতে বুবলীকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সাথে কালো প্যান্ট; যা তার স্টাইলে নতুন মাত্রা এনেছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন। শুধু তাই নয়, তার পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুলগুলো তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়।

বুবলীর এই ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে, কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের স্নিগ্ধতা উপভোগ করছেন। তাই তো ক্যাপশনে লিখেছেন, ‘একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়, শুভ সকাল।’

নায়িকার এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা নেটিজেনদের নজর কাড়ে। তার এই সৌন্দর্য এবং ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতার বন্যা বইয়ে দেন। মাত্র কয়েক ঘণ্টাতেই হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট।

উল্লেখ্য,নায়িকা শবনম বুবলী প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০